Breaking News

মানব পতাকার বিশ্ব রেকর্ড বাংলাদেশের

পৃথিবীর সবচেয়ে বড় মানব পতাকা তৈরির রেকর্ড এখন বাংলাদেশের।রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আজ সোমবার দুপুর ১টা ৪২ মিনিটে ২৭ হাজার ১১৭ জন মানুষ তৈরি করেন এই পতাকা। এর মধ্যে আট হাজার সেনাবাহিনীর সদস্য আর বাকি ১৯ হাজার ১১৭ জন হচ্ছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী।

বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশের জন্য গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়তে এই মানব পতাকা তৈরির কার্যক্রম শুরু করে মোবাইল কোম্পানি রবি। প্ল্যাকার্ড হাতে পতাকার লাল রঙের অংশটুকুর জন্য দাঁড়ান সেনাসদস্যরা আর সবুজ অংশ তৈরি করেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাংলাদেশের এ পদক্ষেপটি দেখার দেখার জন্য গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কমিটির অনুমোদিত পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। তিনি আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট তথ্য গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কমিটির কাছে তুলে ধরবেন। চূড়ান্ত অনুমোদনের বিশ্বের সবচাইতে বড় মানব পতাকা তৈরিকারী দেশ হিসেবে লেখা থাকবে বাংলাদেশের নাম।

এর আগে ২০১২ সালের ২১ অক্টোবর পাকিস্তানের লাহোর জাতীয় হকি স্টেডিয়ামে পাঞ্জাব ইয়ুথ ফেস্টিভ্যাল উপলক্ষে ২৪ হাজার ২০০ মানুষের অংশগ্রহণে সব চাইতে বড় মানব পতাকা তৈরি করা হয়েছিলো।

No comments