আমার
জন্য চিন্তা কইরেন না, আমার কিছুই অইবো না।’ আদালত থেকে বের হয়ে এভাবে
উচ্চস্বরে আত্মীয়-স্বজনকে বলছিলো, বিশ্বজিৎ হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত
আসামী ছাত্রলীগ কর্মী রফিকুল ইসলাম শাকিল ওরফে চাপাতি শাকিল।
তাকে চাপাতি দিয়ে কোপাতে দেখা গেছে বিশ্বজিৎকে। তার সেই চাপাতি হাতে ছবি ছাপা হয়েছে বিভিন্ন মিডিয়ায়। টেলিভিশনে দেখানো হয়েছে তার সেই ভয়ঙ্কর রূপ।
বুধবার আদালত চত্ত্বরে ভাইকে উদ্দেশ্য করে শাকিল বলেছে, জজ কোর্টের ওপর হাইকোর্ট আছে। সেখানে কিছু করার চেষ্টা কইরেন। আর আমার লাইগা চিন্তা কইরেন না। আমার কিছুই অইব না।
বুধবার বিশ্বজিৎ হত্যা মামলার রায় ঘোষণার পর বেলা পৌনে একটার দিকে আদালত থেকে আসামিদের প্রিজনভ্যানে ওঠানোর সময় শাকিলের বড় ভাই মাসুদ রানা সেখানে উপস্থিত হয়েছিলেন। ভাইয়ের উদ্দেশে শাকিল বলে এই মামলায় তার কিছুই হবে না। আদালত চত্ত্বরে এমন ঔদ্ধত্বপূর্ণ আচরণ উপস্থিত সবাইকে অবাক করেছে।
একই সময় মৃত্যুদণ্ড পাওয়া আরেক আসামি জি এম রাশেদুজ্জামান ওরফে শাওন সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনাদের কারণেই আমাদের এই বিপদ। রায়ে আপনারা খুশি তো? আপনারা খুশি হলেই আমরা খুশি।’ এসময় তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়।

Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.