Breaking News

সঙ্গীতের মত আমার সম্পর্কের ক্ষেত্রেও খুবই সচেতন

প্রাক্তন প্রেমিক ফিয়ান্স লিয়াম হেমসওর্থের সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল মাইলি সাইরাসের। তবে সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙ্গে যায়। এ ব্যাপারে মাইলি বলেন, এটা আমার জীবনের সবচেয়ে ভালো সময়। ফিয়ান্সের সাথে সম্পর্ক ভেঙ্গে যাওয়ায় সুখে আছি আমি।

একটি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে ২০ বছর বয়সী এই আলোচিত শিল্পী খোলামেলাভাবে তার প্রেমিকের সাথে সম্পর্কের নানা দিক তুলে ধরেন। মাইলি বলেন, আমি সঙ্গীতের মত আমার সম্পর্কের ক্ষেত্রেও খুবই সচেতন। দুটোর প্রতিই আমি যথেষ্ট সময় ও মনোযোগ দিয়েছি। এছাড়া তিনি এমটিভি মিউজিক এ্যাওয়ার্ডে তার খোলামেলা নাচের কারণে সমালোচকদের কটূক্তির ব্যাপারে বলেন, আমি এসবকে গুরুত্ব দেই না।

No comments