Breaking News

পল্টন-মতিঝিল রণক্ষেত্র, ২০গাড়িতে আগুন

রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষ চলছে। কয়েকটি জায়গায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। 

শুক্রবার জুমা নামাজের পরই কাদের মোল্লার গায়েবানা জানাযাকে কেন্দ্র করে রাজধানীর ফকিরাপুল, বায়তুল মোকারম, পল্টন, মালিবাগ, মতিঝিল, বিজয়নগর এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

রাজধানীর মতিঝিলে শুক্রবার দুপুরে বেশ কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে শিবির কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনির সামনের রাস্তায় ঝটিকা মিছিল থেকে অন্তত আটটি গাড়িতে আগুন দিয়ে চলে যায় জামায়াত-শিবির কর্মীরা।

তারা জানান, গাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি আশপাশের দোকানে ভাংচুর ও লুটপাটের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চালায় তারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এসব এলাকায় দফায় দফায় পুলিশের সাথে জামায়াত শিবিরের সাথে সংঘর্ষ হচ্ছে।

No comments