Breaking News

সমাহিত হলেন নেলসন ম্যান্ডেলা

নিজ গোত্রের ঐতিহ্য ও দেশের গর্বের প্রতিফলনে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানের মাধ্যমে আজ রবিবার দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী কিংবদন্তী সদ্য প্রয়াত লেনসন ম্যান্ডেলাকে সমাহিত করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের প্রত্যন্ত কুনু গ্রামে, যেখানে ম্যান্ডেলা বেড়ে উঠেছিলেন, সেখানেই রচিত হচ্ছে বিংশ শতাব্দীর এই মহানায়কের শেষ শয্যা।

আজ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে ১০ দিনব্যাপী রাষ্ট্রীয় শোকের।
আনুমানিক সাড়ে চার হাজার আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে দুই ঘণ্টাব্যাপী এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় সময় সকাল ৮টায় শেষ কৃত্যানুষ্ঠান শুরু হয়েছে।

তবে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সমাহিত করার পর্বটি একান্ত পারিবারিক পরিমণ্ডলেই সারতে চান। ফলে ওই পর্ব সাধারণের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে না।

No comments