Breaking News

জয়পুরহাটে ব্যাপক সংঘর্ষ,পুলিশের গুলিতে নিহত ২

জয়পুরহাট সদর উপজেলার পুরানপুল ইউনিয়নের ৭ টি গ্রামের মানুষের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশের নির্বিচার গুলিতে ২ জন  নিহত ও শতাধিক লোক আহত হয়েছেন। নিহতের মধ্যে একজন শিবির কর্মী ও অপরজন ভ্যান চালক। আহতদের মধ্যে বেশীরভাগ গুলিবিদ্ধ। মৃত্যের সংখ্যা আরো বাড়তে পারে। নিহতরা হলেন সদর উপজেলার জলাকুল গ্রামের ইকবাল হোসেনের ছেলে শিবির কর্মী শামীম ( ২৫), ও তুলট গ্রামের ফজলুল হকের ছেলে ভ্যান চালক ফিরোজ (২৮)।

বিকেলে গ্রামের সর্বস্তারের মানুষ রাস্তায় নেমে পুলিশের হামলার প্রতিবাদে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে পুলিশ-গ্রামবাসী ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ নির্বিচার গুলি চালালে ঘটনাস্থলে শামীম মারা যান এবং হাসপাতালে নেয়ার পর মারা যান ভ্যান চালক ফিরোজ।

No comments