বল্প
সময়ের জন্য না, দশম জাতীয় সংসদ নির্বাচন পাঁচ বছরের জন্যই হচ্ছে বলে
জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।সচিবালয়ে সাংবাদিকদেরকে তিনি এ কথা
বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির সাথে আলোচনা হচ্ছে একাদশ সংসদ নির্বাচন
নিয়ে, দশম সংসদ নির্বাচনে সমঝোতার পথ শেষ হয়ে গেছে।
নির্বাচন নিয়ে সমঝোতার জন্য জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর ঢাকা সফরের পর আওয়ামী লীগ এবং বিএনপি নেতারা দুই দফা বৈঠক করেছেন। এসব বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
আওয়ামী লীগের সূত্র জানিয়েছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে যে অংশ নেয়ার সুযোগ নেই, সেটি বিএনপি নেতারা মেনে নিয়েছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় সবার দণ্ড কার্যকর শেষে আবার নির্বাচন দেয়ার বিষয়ে কথা হয়েছে দুই দলের মধ্যে। আওয়ামী লীগের একাধিক নেতা বিষয়টি নিয়ে ইঙ্গিতও দিয়েছেন।
তবে বুধবার অজ্ঞাত স্থান থেকে এক বিবৃতিতে মন্ত্রীদের এসব বক্তব্যকে বিভ্রান্তিকর বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি দাবি করেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়েই কথা হচ্ছে দুই দলের মধ্যে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি সরকারকে মেনে নিতেই হবে।
তবে সকালে সচিবালয়ে সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, স্বল্প সময়ের জন্য না, বর্তমান সরকার পাঁচ বছর দায়িত্ব পালন করবে নতুন সরকার। তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে বিএনপি-জামায়াত জোট যে নৈরাজ্য করছে তা ঠেকাবে সরকার। আর নির্বাচন বানচাল করতে পারবে না বিএনপি-জামায়াত।
এক প্রশ্নের জবাবে ইনু বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশে অসাংবিধানিক শাসন চাপিয়ে দিতে চেয়েছিল। দেশকে সংবিধানের বাইরে ঠেলে দেয়ার চক্রান্ত থেকে বের হয়ে আসলেই কেবল নির্বাচন নিয়ে সমঝোতা হতে পারে।
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট হবে ৫ জানুয়ারি। তবে এর মধ্যেই ১৫৪টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।

Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.