পাকিস্তান
হাইকমিশন ঘেরাও করতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছে গণজাগরণ মঞ্চের
কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেছে। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তি ও লাঠিচার্জের
ঘটনা ঘটেছে। পুলিশের লাঠি পেটায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার
আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ গণজাগরণ মঞ্চের ৩ কর্মীকে আটক করেছে। প্রথমে ইমরান এইচ সরকার ও তারানা হালিমকে পুলিশ আটকের চেষ্টা করলেও পারেনি। আটককৃতরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান, রওশন আরা নিপা ও অনন্য আজাদ। এই ঘটনায়, ইমরান এইচ সরকার আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। বিস্ময় প্রকাশ করে বলেন, গণতান্ত্রিক দেশে আমরা ন্যায্য আন্দোলন করতে পারবো না কেন! তিনি এ সময় আটকদের মুক্তি দাবি করেন।
বিকেল ৩টা থেকে গণজাগরণ মঞ্চের কর্মীরা মিছিল নিয়ে গুলশান ২ নম্বরে সমবেত হতে থাকে। বিকেল সাড়ে ৩টার দিকে গণজাগরণের কর্মীরা পাকিস্তান হাইকমিশনের সামনে যেতে চাইলে তাতে পুলিশ বাধা দেয়। এ সময় তারা বাধা উপেক্ষা করে সামনে এগুতে থাকলে পুলিশ তাদের লাঠিপেটা শুরু করে। এর এক পর্যায়ে গণজাগরণের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এর আগে গুলশানের ডিসি খোন্দকার লুৎফুল কবির জানান, গণজাগরণ মঞ্চ যে কর্মসূচি দিয়েছে তাতে কূটনৈতিক পাড়ার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আর এ ধরনের কর্মসূচি কূটনৈতিক পাড়ায় চলতেও পারে না। তাই নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, বুধবারের মতো এ এলাকায় গণজাগরণ মঞ্চের কোনো কর্মীকে দাঁড়াতে দেওয়া হবে না।
গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে অস্ট্রেলিয়ার হাইকমিশনের সামনে প্রতিবাদী সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার আলটিমেটাম দিয়ে এ কর্মসূচি ঘোষণা করেন।

Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.