Breaking News

লাখো কণ্ঠে জাতীয় সংগীত

লাখো কণ্ঠে ধ্বনিত হলো ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় মঞ্চে সোমবার বিকাল ৪ টা ৩১ মিনিটে জাতীয় সংগীত গেয়ে ওঠেন সমবেত লাখ লাখ মানুষ।

বিজয় দিবস এবার সম্মিলিতভাবে উদযাপন করছে গণজাগরণ মঞ্চ, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন কমিটি, বিজয় ৪:৩১ মঞ্চ এবং বিজয় ২০১৩ উদযাপন জাতীয় কমিটি।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকাল ৪টা ৩১ মিনিটে পাকিস্তানি বাহিনী এই উদ্যানেই আত্মসমর্পণের দলিলে সই করেছে।

No comments