Breaking News

স্বপ্নের ট্রফি দেখতে রেডিসনে উপচে পড়া ভিড়

অনেক অপেক্ষার পর আজ দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফি। প্রথমে এই ট্রফি বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রদর্শনের কথা থাকলেও নিরাপত্তার কারণে ভেন্যু পরিবর্তন করে নেয়া হয়েছে হোটেল র‌্যাডিসনে।

ট্রফি প্রদর্শনীর প্রথম দিনেই লক্ষ্য করা গেছে দর্শকদের উপচে পড়া ভিড়। অবরোধকে উপেক্ষা করে সকাল থেকেই ট্রফি দেখতে হোটেল র‌্যাডিসনে জড়ো হচ্ছেন শত শত দর্শক।

সকলের আকাঙ্খা একটাই চোখের সামনে সরাসরি স্বপ্নের সেই বিশ্বকাপ ট্রফি দেখা। ট্রফি দেখতে আসা দর্শকদের শুধু ট্রফি দেখেই চলে যেতে হচ্ছে না। পাশাপাশি তারা সুযোগ পাচ্ছেন ট্রফির সাথে নিজের ছবি তোলারও।

২০১৪ বিশ্বকাপ আয়োজক দল ব্রাজিল থেকে যাত্রা শুরু করে এই ট্রফি প্রদক্ষিণ করবে ৮৯টি দেশে। যার ফলশ্রুতিতে ট্রফিটি এখন অবস্থান করছে বাংলাদেশে। আগামীকালও ট্রফিটি উন্মুক্ত থাকবে সাধারণ দর্শকদের জন্য।

No comments