মানবতাবিরোধী
অপরাধে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরে পাকিস্তান জাতীয় পরিষদের
ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ
হাসিনা।
বুধবার সন্ধ্যায় গণভবনে ১৮ দলের যৌথসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, আমি পাকিস্তান জাতীয় পরিষদের ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, রাজাকারদের তাণ্ডবের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হতে হবে। পাকিস্তানের দালালদের বাংলাদেশের মাটিতে ঠাঁই হবে না।
দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, জামায়াত নির্বাচন করতে পারবে না বলেই বিএনপি নির্বাচন করতে চায় না।
তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে আনার জন্য বহু ছাড় দিয়েছি। জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না, এতে জাতি অভিশাপমুক্ত হলো। জনগণকে আর তাদের ভোট দিতে হবে না। জামায়াত নির্বাচন করতে পারবে না বলেই বিএনপি নির্বাচন করতে চায় না।
শেখ হাসিনা বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক প্রক্রিয়ায় চলছে, নির্বাচন সাংবিধানিকভাবেই হবে। আমরা দেশে শান্তি চাই। সবাইকে শান্ত থাকতে হবে। আমরা তাণ্ডব মোকাবেলা করবো। যতই তারা তাণ্ডব চালাক জনগণকে তা মোকাবেলা করতে হবে।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, তাণ্ডব বন্ধ করুন। হরতাল-অবরোধ বাংলাদেশের মানুষ মানবে না। রাজাকারদের হরতাল জনগণ কেন মানবে।

Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.