স্কটল্যান্ডের গ্ল্যাসগোতে শুটিং পরিকল্পনা গুটিয়ে নিতে হয়েছিলো ‘কিক’
ছবির নির্মাতাদের। কারণ ছবির মূল অভিনেতা সালমান খান ভিসা জটিলতায়
পড়েছিলেন। এবার দীর্ঘ অপেক্ষার অবসান হলো সালমানের। শেষ পর্যন্ত বৃটেন
যাওয়ার অনুমতি পেলেন তিনি।
১৯৯৮ সালের অক্টোবরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলা কালে জোধপুরে তিনটি কালো হরিণসহ মোট পাঁচটি হরিণ শিকার করেন সালমান। এরপর অবৈধ শিকারের অভিযোগ এনে সালমানের ওপর মামলা করা হয়। ১৪ বছর আগে করা এই মামলায় সালমানের বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন রাজস্থান হাইকোর্ট।
এ বছরের আগস্টে বৃটেন যাওয়ার জন্য ভিসা আবেদন করে প্রত্যাখ্যাত হন সালমান। তবে গত মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত সালমানকে দেশের বাইরে ভ্রমণের অনুমতি দেন। কারণ সালমানের আইনজীবী যুক্তিতর্কে প্রমাণ করতে সক্ষম হন, ভিসা বাজেয়াপ্ত করে রাখা হবে তার মক্কেলের জীবিকা অর্জনের অধিকারের উপর হস্তক্ষেপ।
শুটিং বার বার পিছিয়ে যাওয়ার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ছবির পরিচালক সাজিদ নাদিওয়ালাকে। ছবির পুরো টিম নিয়ে তিন সপ্তাহ গ্লাসগোতে ছিলেন সাজিদ। কিন্তু ভিসা না পাওয়ায় সালমান আটকা পড়েছিলেন মুম্বাইতে। এবার সালমানের ভিসাপ্রাপ্তির উপর অবরোধ তুলে নেয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাজিদ। ২১ নভেম্বর থেকে সালমানকে নিয়ে শুটিং শুরু করবেন তিনি।
উল্লেখ্য, ছবিটিতে আরো অভিনয় করছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, রনদ্বীপ হুদা। আগামী বছরের জুলাইতে মুক্তি পাবে ছবিটি।

Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.