Breaking News

ফের ৮৩ ঘণ্টার অবরোধ ডেকেছে ১৮ দল

আগামী শনিবার ভোর ৬টা থেকে আবার দেশব্যাপী অবরোধ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। ৫ম দফার এই অবরোধ চলবে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত।

আজ বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপরসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল, নির্দলীয় সরকার গঠন ও দলের শীর্ষ নেতারে মুক্তির দাবিতে এই অবরোধ আহ্বান করা হয়েছে।

No comments