Breaking News

আজ গায়েবানা জানাজা

কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করায় শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী মসজিদে মসজিদে গায়েবানা জানাজা কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।

বৃহস্পতিবার রাত ১০টা ০১ মিনিটে মৃত্যুদণ্ড কার্যকরের পর সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ তাৎক্ষণিকভাবে এ কর্মসূচি ঘোষণা করেন।

একই সাথে মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে আগামী রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। এছাড়াও শনিবার দোয়া দিবস ও সোমবার বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে উত্তর গেটে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। দলমত নির্বিশেষে সব স্তরের মুসল্লিদের এতে অংশ নেয়ার জন্য মহানগর জামায়াতের প্রচার সম্পাদক ও সহকারী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে বায়তুল মোকাররম উত্তর গেটে গায়বানা জানাযার অনুমতি পাওয়া যায়নি বলে জানা গেছে।

No comments