টাঙ্গাইলের
সদর উপজেলায় রফিকুল ইসলাম ফারুক (৪৮) নামের এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে
হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। আজ শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে এই
হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার জেলা সদরের আকুরটাকুর এলাকার ভাড়া বাসা থেকে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। একপর্যায়ে শহরের বটতলা এলাকায় পৌঁছালে তার কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রফিকুল ইসলাম ফারুক দাইন্যা ইউনিয়ন পরিষদের পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি একই ইউনিয়নের ফতেপুর গ্রামে।

Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.