Breaking News

মীমের ‘একটি নির্ঘুম রাত’

‘একটি নির্ঘুম রাত’ খণ্ড নাটকে অভিনয় করলেন লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী বিদ্যা সিনহা সাহা মীম। গতকাল বৃহস্পতিবার উত্তরায় নাটকটির শুটিংয়ে অংশ নেন তিনি।
নাটকটি সম্পর্কে মীম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটটাই ‘‘একটি নির্ঘুম রাত’’ নাটকে তুলে ধরা হয়েছে। বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্দশার চিত্র ফুটে উঠেছে এই নাটকে।’
নাটকটিতে নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে মীম বলেন, ‘এই নাটকে আমার চরিত্রের নাম রিয়ানা। নাটকের কাহিনিতে দেখা যাবে, অবরোধের মধ্যে চাকরির জন্য সাক্ষাত্কার দিতে ঢাকায় আসার পর বিপদে পড়ি। এ অবস্থায় আমাকে একজন যুবক আশ্রয় দেন। এরপর আমার জীবনে ঘটতে থাকে নানা অদ্ভুত ঘটনা। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে ‘‘একটি নির্ঘুম রাত’’ নাটকের গল্প এগোতে থাকে।’

জানা গেছে, ‘একটি নির্ঘুম রাত’ নাটকটি চ্যানেল আইয়ের জন্য নির্মিত হচ্ছে।
এদিকে মীম কয়েক মাস আগে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ ছবির শুটিং শেষ করেছেন। দেশের রাজনৈতিক অবস্থা ঠিকঠাক হলে নতুন বছরের যেকোনো সময়ে ছবিটি মুক্তি দেওয়া হবে। মীম জানান, ‘শুনেছি ‘‘জোনাকীর আলো’’ ছবিটি এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মুম্বাইয়ের জন্য মনোনীত হয়েছে। নতুন বছরের জানুয়ারিতে এই উত্সবটি শুরু হবে। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। শুনে খুব ভালো লেগেছে।’

No comments