বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত, নায়ক অসম্ভবকে সম্ভব করাই যার কাজ, সেই অনন্ত জলিলকে এবার দেখা যাবে পুলিশের চরিত্রে । দুর্দান্ত দাপুটে এই পুলিশ কোনো অন্যায়কেই প্রশ্রয় দেয় না।‘মোস্ট ওয়েলকাম’ ছবিতে ব্যাপক সাফল্যের পর আশা করা যাচ্ছে ঢালিউড সুপারস্টার অন্তত জলিলের ‘মোস্ট ওয়েলকাম ২’ ছবিটি দর্শক সমাদৃত হবে।
অনন্ত জলিলের দাবি, বাংলাদেশের চলচ্চিত্র দুনিয়ার ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় বাজেটের ভিন্নধর্মী প্রেমকাহিনী নির্ভর চলচ্চিত্র।
গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে অনন্ত এবং বর্ষা অভিনীত ‘নিঃস্বার্থ ভালোবাসা’। দেশজুড়ে ২০০টিরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছিলো চলচ্চিত্রটি। এখনো একাধিক হলে দাপটের সঙ্গে চলছে ‘নিঃস্বার্থ ভালোবাসা’। সিনেমাটির অভাবনীয় সাফল্যের পরে গত ৮ নভেম্বরে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে অনন্ত এবং বর্ষার ‘মোস্ট ওয়েলকাম-২ (এমডব্লিউ-২)’ সিনেমার ট্রেইলর দেখানো হয়। অনন্ত,বর্ষা ছাড়াও ঐ অনুষ্ঠানে সাংবাদিক এবং চলচ্চিত্র অঙ্গণের গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমডব্লিউ-২’র ট্রেইলর দিয়ে অনুষ্ঠানের সূচনা। অনন্ত এবং বর্ষার এই চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করবেন। অ্যাকশনধর্মী এই প্রেমকাহিনীতে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে দেখা যাবে অনন্তকে। সৎ দুর্দান্ত দাপুটে এই পুলিশ কোনো অন্যায়ের কাছেই মাথা নত করতে রাজি নন। তবে এই সিনেমায় নানামুখী অ্যাকশন নিয়ে আসছেন অনন্ত।
অনন্তের দাবি, এটি প্রেমকাহিনী নির্ভর সিনেমা হলেও এটি ভিন্নধর্মী। এর আগে প্রেমকাহিনী নির্ভর বহু চলচ্চিত্র নির্মিত হলেও এটির সঙ্গে তার তুলনা করা চলবে না। ছবিটির একটি দৃশ্যে দেখা যাবে যে, বর্ষা অনন্তকে বলছেন- আমি তোমাকে ঘৃণা করি। জাবাবে অনন্ত বলবেন- তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এভাবেই গড়াতে থাকে তাদের ভালোবাসার গল্প।
অনুষ্ঠানে অনন্ত এবং বর্ষা ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমার টাইটেল গানের সঙ্গে পারফর্ম করেন। এছাড়া তারা এমডব্লিউ-২ সিনেমার টাইটেল গান ‘চিকেন তান্দুরী’ গানের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন।
‘চিকেন তান্দুরী’ সম্পর্কে অনন্ত বলেন, ‘এটি খুবই ক্ষমতাশালী এবং আবেদনধর্মী একটি গান। যেকোনে ছেলে বা মেয়ে এই গান দিয়ে বিপরীত লিঙ্গকে সহজেই আকৃষ্ট করতে পারবেন।’
বর্ষা বলেন, “সেই শুরু থেকেই অর্থাৎ ‘খোঁজ-দ্য সার্চ’ থেকে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ পর্যন্ত আমরা সবসময় দর্শকদের নুতন কিছু উপহার দিয়েছি। আবারো এমডব্লিউ-২ সিনেমার মাধ্যমে দর্শককে নতুন বিনোদন উপহার দিতে আমরা অঙ্গীকারবদ্ধ”।
অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিকদের প্রতি তাদের সহযোগীতার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন অনন্ত। এছাড়া ‘নিঃস্বার্থ ভালোবাসা’র ব্যাপক সাফল্যের জন্যে অনন্ত এবং বর্ষা এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃর্তজ্ঞতা প্রকাশ করেন।

Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.