তফসিল
বাতিল ও নির্দলীয় সরকারের দাবিতে আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর
ছয়টা পর্যন্ত সারা দেশে ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন
১৮ দলীয় জোট।
সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, গতকাল মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরকার আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। তিনি বলেন, এতদিন অঘোষিতভাবে হলেও এবার সরকার ঘোষণা দিয়ে নির্যাতনের মাত্রা বাড়াচ্ছে। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের এই বেআইনি সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানায়।
নির্বাচনের নামে চলছে অভিনব নাটক মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, নিজেদের অধীনে সাজানো নির্বাচন করতে চাচ্ছে সরকার। তারা গণতন্ত্র ধ্বংসের খেলায় মেতে উঠেছে। এটা অব্যাহত রাখলে জাতি ক্ষমা করবেনা। তিনি বলেন, নির্বাচনী মাঠে কানা-মাছি খেলা বন্ধ করুন। তফসিল প্রত্যাখ্যান করুন। নতুবা জনগণ তার জবাব দিবে।
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ২৬ নভেম্বর থেকে শুক্রবার ছাড়া তিন দফায় ১৫ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি নেতৃত্বধীন ১৮ দলীয় জোট। গত শুক্রবার সকাল ৬টায় এই কর্মসূচি শেষ হয়।

Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.