Breaking News

বাংলাদেশে সহিংসতা বন্ধ না হলে কংগ্রেসে সিদ্ধান্ত

বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ না হলে জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র-বিষয়ক কংগ্রেস কমিটি আবার শুনানি করে ‘একটি সিদ্ধান্তে’ আসবে বলে জানিয়েছেন এই কমিটির সদস্য গ্রেস মেং।

সংকট নিরসনে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে প্রধান রাজনৈতিক দলগুলোর সহায়তার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন গ্রেস মেং। 

রোববার নিউ ইয়র্কের জ্যামাইকায় এক সভার আগে গ্রেস মেং বলেন, “পরিস্থিতির উন্নয়ন না ঘটলে ফরেন অ্যাফেয়ার্স কমিটির উদ্যোগে আমরা আরেকটি শুনানির আয়োজন করব এবং সে সময় সুস্পষ্ট একটি সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হতে পারি।

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে এই কংগ্রেস সদস্য বলেন, এ পরিস্থিতি গণতন্ত্রের জন্যে কোনোভাবেই সহায়ক নয়।

মেং জানান, গত ১২ ডিসেম্বর ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড আর রয়েস ও কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের চেয়ারম্যান জোসেফ ক্রাউলিসহ ছয় কংগ্রেস সদস্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাকে চিঠি দিয়ে সমাঝোতায় আসার আহ্বান জানিয়েছেন।

তিনি আরো বলেন, তার আগে আমরা বৈঠক করে বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করেছি। বাংলাদেশে এখন যে ধরনের কর্মকাণ্ড চলছে, তাতে আমরা সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে সন্দিহান।  সূত্র: ওয়েবসাইট।

No comments