Breaking News

অস্ট্রেলিয়ায় টেলিভিশন পুরস্কৃত

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে [অ্যাপসা] ফার্স্ট জুরি গ্র্যান্ড পুরস্কার জিতে নিয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর 'টেলিভিশন'। গতকাল অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন ছবির প্রধান চরিত্রের অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনাট্যকার আনিসুল হক। মোস্তফা সরয়ার ফারুকী তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,'এ ধরনের সাফল্যের জন্য আমার সহকর্মী, বন্ধুবান্ধব, দর্শক এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।'

বিশ্ব চলচ্চিত্রের প্রায় ৫৮ শতাংশ চলচ্চিত্র তৈরি হয় এশিয়া-প্যাসিফিক অঞ্চলে। এই ছবিগুলো নিয়ে সাত বছর ধরে অস্ট্রেলিয়ায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অস্কারের আদলে এ পুরস্কারের জন্য সদস্য দেশগুলো নির্বাচিত ছবি জমা দেয়। কান, ভেনিস ও বার্লিন উৎসবে সাড়া জাগানো অনেক ছবি এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। 'টেলিভিশন' এবারের উৎসবে সেরা ছবি ও সেরা চিত্রনাট্য বিভাগে মনোনয়ন পেয়েছিল।

No comments