অবশেষে
কার্যকর করা হয়েছে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত জামায়াত
নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ড। আর এতে ক্ষতিগ্রস্ত মানুষেরা ন্যায়বিচার
পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ
জয়।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ফেসবুকে এই মন্তব্য করেন জয়।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আজ এক ঐতিহাসিক দিন। প্রথম যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কাদের মোল্লা আমাদের স্বাধীনতা যু্দ্ধের সময় মিরপুরের কসাই নামে পরিচিত ছিল। একজন প্রত্যক্ষদর্শী সাক্ষীর আদালতে দেয়া জবানবন্দীতে তিনি বলছেন কাদের মোল্লা একদল রাজাকারকে নেত্রীত্ব দিয়ে তাদের বাড়ি প্রবেশ করে, একটা ২ বছরের বালককে মেঝেতে আছড়িয়ে মেরে ফেলেছিল, তার বোনদের ধর্ষণ করাসহ, নৃশংসভাবে পুরো পরিবারটিকে জবাই করেছিল। পরিবারটির এক বোন মোমেনা বেঁচে গিয়েছিল এবং তার বিরুদ্ধে তিনি আদালতে সাক্ষ্য দিয়েছেন।
জয় বলেন, এমন কাজ যারা করতে পারে তারা মানুষ নয়, তারা পশু। কাদের মোল্লার ফাঁসিতে আজ মোমেনা এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত মানুষেরা ন্যায়বিচার পেয়েছে।

Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.