টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও দাইন্যা ইউনিয়ন পরিষদের (ইউপি)
চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার সকালে শহরের বটতলা বাজার এলাকায় মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলে নিহত হন ফারুক।
এ ঘটনার প্রতিবাদে আগামীকাল শনিবার টাঙ্গাইল সদর উপজেলায় ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল ডেকেছে জেলা বিএনপি।
নিহত রফিকুল ইসলাম বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ছয়টার দিকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর তালতলার বাসা থেকে প্রাতর্ভ্রমণে বের হন রফিকুল ইসলাম। বটতলা কাঁচাবাজার এলাকায় পৌঁছালে সেখানে পাঁচ-সাতজন সন্ত্রাসী তাঁর গতিরোধ করে। রফিকুল ইসলামের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে তারা। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ওসি নজরুল ইসলাম জানান, টাঙ্গাইলের চরাঞ্চলে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সদস্যরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তাত্ক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কাল সদর উপজেলায় ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতালের ডাক দিয়েছেন।

Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.